1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আওয়ামী লীগের লোকজনও শেখ হাসিনার পতন চেয়েছিলো

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, আমরা চেয়েছিলাম পদত্যাগ অথচ শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে গেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণভুত্থানের মাধ্যমে তাকে দাদাদের দেশে পালাতে হয়েছে। মানুষ তাদের ঘৃণা করে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে গাজীপুরের বাইপাস এলাকায় গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় শিমুল বিশ্বাস বলেন, মামলা দিয়ে শেখ হাসিনা দেশটাকে জেলখানা বানিয়ে ফেলছিলো। অসংখ্য মানুষকে গুম আর হত্যা করছেন। সাত বছরের ছেলেটা আজ সতেরো বছর হয়ে গেছে আজো সে তার বাবাকে খুঁজে পেলো না। এমন কি আওয়ামী লীগের লোকজনও তার পতন চেয়েছিলো।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ তারেক রহমান আর খালেদা জিয়ার পক্ষে। কোথাও কোনো ধরেণের নৈরাজ্য আমরা বরদাস্ত করবো না।

গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহামেদ সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমিন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews