1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

লাশ পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি: গোলাম পারওয়ার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: লাশ পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে গাইবান্ধায় শহীদ ৬ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

যেভাবে বিরোধীদলের নেতাকর্মীদের জুলুম-নির্যাতন ও গুম করেছে, হত্যা করেছে সেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও তার দোসরদের এমন নৃশংস রাজনীতি বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জড়িত খুনি হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচারের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এতে শতভাগ সহযোগিতা করবে। জামায়াতে ইসলামীর নেতাদের নামে মিথ্যা, সাজানো, বানোয়াট, মিথ্যা এজাহার, স্বাক্ষী ও বাদি বানিয়ে বিচারের নামে যেভাবে হত্যা করা হয়েছে তার কোনোটির সঙ্গে আমাদের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।’

 

গোলাম পরওয়ার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বহু মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে। পুলিশের গুলিতে আবু সাঈদের শাহাদাতের ঘটনা পুরো বিশ্বকে জাগিয়ে তুলেছে। সন্তান হারানো বাবা-মাই জানেন তারা কী হারিয়েছেন। আমরা শুধু সান্ত্বনা দিতে পারি। কিন্তু তাদের হৃদয় জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টের। ’

 

মতবিনিময় সভা শেষে সেক্রেটারি জেনারেল মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে বসা শহীদ পরিবারের সদস্য বাবা-মা-বিধবা স্ত্রী ও এতিম সন্তানদের খোঁজ-খবর নেন, সান্ত্বনা দেন এবং তাদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন।

 

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কেবলমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সবাই অংশগ্রহণ করেছিল। ছাত্ররা এদেশের মানুষকে এক শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে উদ্ধার করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুর্নীতিমুক্ত আমাদের দুইজন মন্ত্রীসহ মোট পাঁচজন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দিয়ে এবং জেলখানায় বন্দি করে কষ্ট দিয়ে আরও ছয়জন নেতাকে হত্যা করেছে। বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী সরকার জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে। জামায়াতসহ বিরোধীদলের লাখো লাখো নেতাকর্মী নির্যাতিত হয়েছে। হাসিনা সরকার হেলিকপ্টার থেকে গুলি করে ৪ বছরের শিশু রিয়াসহ হাজারের অধিক মানুষকে হত্যা করেছে। অবশ্যই এসবের বিচার করতে হবে।

 

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুস সালেক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাইবান্ধা জেলা সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম মণ্ডল, মো. ফয়সাল কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ওমর সানি আকন্দ, জেলা সেক্রেটারি ফেরদৌস সরকার রুম্মানসহ উপজেলার নেতারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews