1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (১৮ সেপ্টেম্বর ) বেলা ১টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ঢাকা মেট্রো -২ এর উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ও ইকুরিয়া মিরের বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ জনাব মোঃ রইছ আল রেজুয়ান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ঢাকা মেট্রো -২ এর ম্যানেজার তৌফিক এলাহী সবুজ, সহকারী ম্যানেজার মোঃ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর বেঞ্চ সহকারী মোঃ কামরুজ্জামান প্রমুখ।

এসময় অভিযানে ২ টি আবাসিক ভবন এবং ১ টি গার্মেন্ট পন্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। গার্মেন্টস পন্য তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস পাইপ সহ গ্যাস সংযোগের অন্যান্য সামগ্রী জব্দ করা হয় । মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি বিধায় কারখানাটি সিলগালা করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews