1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আমরাতো আপনাকে পালিয়ে যেতে বলিনি: জামায়াতের আমীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন রাজনীতি কেন করতে হবে, যে রাজনীতি করার পর আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, এমন রাজনীতি করুন যাতে দিন শেষে সন্মানের সহিত দাঁড়িয়ে থাকতে পারেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমী মাঠে জেলার রুকন সন্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি দেশ ছেড়ে কেন পালিয়ে গেলেন, আমরা তো যেতে বলিনি। আপনিই বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন, এইটা আপনার দেখার দরকার ছিল। আপনার কথাটা আপনার প্রমাণ করা উচিত ছিল। এটাই হতো সত্যিকারের রাজনীতিবিদের সুবোধ আচরণ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে কারো উপর প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেয়ার মানেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেয়া। আইন যেখানেই হাতে তুলে নেয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন কায়েম হলে আগামীর বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews