1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কমলো স্বর্ণের দাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ দেশের বাজারে ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস।

এর আগে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার (২৪-২৫ সেপ্টেম্বর) দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সবশেষ শনিবার তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণের কথা জানালো বাজুস। এই দর রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ২৮৬ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ১০০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত রয়েছে ১ হাজার ২৮৩ টাকা।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বরে মোট চার দফায় স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরমধ্যে ১৪ সেপ্টেম্বর প্রথম দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। এরপর ২১, ২৪ ও ২৫ সেপ্টেম্বর তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews