1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দেশের সব মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবকে অগ্রাধিকার দিয়ে দেশের সব টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এই ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কমপক্ষে দুবার প্রচার করবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে জানানো হবে। সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জুলাই অনির্বাণ’ শীর্ষক ভিডিওচিত্র সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে কমপক্ষে দুবার প্রচার করবে। এছাড়া উল্লিখিত সময়ের বাইরেও এই ভিডিওচিত্র প্রচার করা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব টেলিভিশন চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews