ঢাকা সদরঘাটে মেহমান নিতে এসে সিড়ি থেকে পা পিছলে মাথায় আঘাত লেগে নদীতে পড়ে দূর্ঘটনায় শাওলিন আকিব (২৮) নামে পুলিশের সাব ইন্সপেক্টর নিহত হয়েছে।
রবিবার ৬ জুন সকাল পৌনে আটটার দিকে “ডি রাতারাতি” নামের লঞ্চে করে বরগুনা থেকে আসা মেহমানকে রিসিভ করতে এসে ( ৭ পল্টুন) এক পা সিঁড়িতে অন্য পা পল্টুনে থাকা অবস্থায় পা পিছলে পিছনের দিকে পড়ে যায়।
খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনা স্থলে এসে সকল লঞ্চ সরিয়ে সদরঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের প্রায় ঘন্টাখানেক চেষ্টায় লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌ-পুলিশের এস আই মোঃ শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এস আই শাওলিন আকিব ঢাকায় এসবি তে রাজনেতিক ইনটেলিজেন্ট শাখায় দায়িত্বরত ছিলেন তার বিপি নং ৯৩২০২২৫৯৫৭।
তিনি আরো জানান, আকিবের স্থায়ী ঠিকানা, ঢাকার যাত্রাবাড়ী, কাজিরগাও মাতুয়াইল একালায়। আকিবের পিতার নাম রফিকুল ইসলাম, মাতার নাম নাফিজা ইসলাম। আকিব এর বড় ভাই পুলিশ পরিদর্শক শিবলী সাদিক। তার আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।