1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সংবিধান সংস্কার জরিপ ৫ ডিসেম্বর থেকে শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত গ্রহণে সারাদেশে জনমত জরিপ শুরু হচ্ছে। দেশের ৬৪ জেলায় সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ করবে। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

গত ৭ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়াও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। গঠিত এই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করবে।

এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে। সেই সঙ্গে ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেয়া হয়েছে। যেখানে ৫০ হাজার ৫৭৩ জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews