1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও জন।

আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে। দুর্ঘটনার পরপরই বাস চাল পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৫ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। তবে অন্যান্য সূত্র বলছে ৬ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews