1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ময়লার বিল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গৃহস্থালি ময়লার বিল (টাকা) নিয়ে মারধরের ঘটনায় মোঃ জাকির আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত জাকির দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পূর্বপাড়া সুরত আলী মিয়ার ছেলে। এই ঘটনায় ইমরান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাকির আলীর ভাতিজা হৃদয় জানান, শুক্রবার জুমার নামাজ শেষে চাচা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক লোক এসে চাচার কাছে ডিসেম্বর মাসের গৃহস্থালির ময়লা ফেলার বিল চায়। চাচা বলে গত মাসের বিল টাকা দিয়ে দিছি কিন্তু তোমরা তো ঠিকমত ময়লা নেওনা। এই নিয়ে চাচার সাথে একটু বাকবিতণ্ড শুরু হলে উত্তেজিত হয়ে ময়লাওয়ালা ওই লোকটি চাচাকে বেদম মারধর শুরু করে। এতে আমার চাচার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে খবর পেয়ে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃৃত ঘোষণা করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ময়লার টাকা নিয়ে ঝগড়াঝাঁটি হলে সেখানে মারামারি হয়েছে। শুনেছি এ ঘটনায় একজন নাকি মারা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জন্য মিটফোর্ড হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মারামারির ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছিল, পড়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা চলমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews