1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

দক্ষিণ কেরানীগঞ্জের স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে শো’কজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোকজ চিঠি পাঠিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক চিঠিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানাকে কারণ দর্শাতে বলা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত চিঠিতে ধারাবাহিকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এবং আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিতে বলা হয়েছে।

জানা যায়, গত কয়েক মাস, সোহেল রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ গিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে। এরমধ্যে কিছুদিন আগে সোহেল রানার ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে কল রেকর্ড ভাইরাল হয়েছে। এছাড়া একটি মার্কেট দখলের অভিযোগ তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও করা হয়েছে। শোকজের চিঠির বিষয়ে নিশ্চিত করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি বলেন, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারীর নির্দেশক্রমেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলে সভাপতি সোহেল রানা বরাবর চিঠিটি ইস্যু করেছি। ওনি এসে চিঠির উত্তর দিলে বাকিটা বলা যাবে। এমুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে সোহেল রানাকে একাধিকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

 

M/p desk

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews