1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বাঙালি জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।

তিনি আরও বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি, যেখানে নিত্যনতুন প্রযুক্তি প্রধান ভূমিকা রাখছে। প্রযুক্তির প্রাধান্য সঙ্গেই ভাষার প্রাধান্য আসে। যে দেশের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে, সেই দেশের ভাষার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়বে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যেকোনো একটি দিক থেকে যদি কোনো জাতি নেতৃত্ব দিতে পারে, তবে সে দেশের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ বাড়বে।ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় এই দিনটিকে বিশেষ সম্মান প্রদান করা হয়।

প্রসঙ্গত, এবারে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পদক পান ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখার জন্য পদক পান ইংল্যান্ডের কবি, লেখক ও অনুবাদক জোসেফ ডেভিড উইনটার এবং মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পায় প্যারিস অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে বিজয়ীদের পদক হিসেবে একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews