1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ডেস্ক নিউজ: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী। দাঁড়িয়ে থাকে শুধু পুড়ে যাওয়া পরিবহনের কঙ্কালসার কাঠামো।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। চলন্ত বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসে আগুন দেখা যায়। এ সময় বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পরিবহনেরইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।

এদিকে কয়েকজন যাত্রী জানান, গাড়িটিতে সামান্য ধোঁয়া দেখা গেলে চালক গাড়ি থামিয়ে ধোঁয়ার কারণ খুঁজতে পেছনের কাভার খুলে আগুন দেখতে পান। এর মধ্যে যাত্রীরা নামতে পারলেও অনেকের ব্যাগসহ জিনিসপত্র থেকে যায় গাড়িতে।এগুলো চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews