1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থী, নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ডেস্ক নিউজ: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কৃতি শিক্ষার্থী,নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল (২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) কেরানীগঞ্জ এর একটি রুফটপ রেস্টুরেন্টে নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ।

শাখা সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি, হাফেজ জয়নাল আবেদীন সাহেব, ও হাফেজ মাওলানা জহিরুল ইসলাম , ঢাকা ২ আসনের সাবেক এমপি পদপ্রার্থী ও সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ।

এতে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন সারাদেশে চলমান ধর্ষণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন, এবং ৩০ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচারকার্য সমাপ্তি করতে হবে।

তানাহলে এই সরকার ব্যার্থ প্রমাণ হবে, এবং সেটি করার জন্য পতিত স্বৈরাচার ও তার দোসররা ষড়যন্ত্র চালাচ্ছে।
বক্তব্যে আরও বলেন ইসলামী ছাত্র আন্দোলনকে, ইসলাম, দেশ ও মানবতার তরে চাদাবাজ টেন্ডারবাজ ও ধর্ষকের বিরুদ্ধে সদা সর্বদা সযাগ থাকতে হবে।
কৃতি শিক্ষার্থী, নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ-সভাপতি শেখ মুহাম্মদ সায়েম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews