1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

কেরানীগঞ্জে শিশুকে বলাৎকার করার দায়ে মাদ্রাসা পরিচালক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাহাদি হাসানকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার মাহাদি হাসান মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাস স্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার পুত্র। সে বর্তমানে হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়ায় বসবাস করে এবং স্থানীয় তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসার পরিচালক।

সোমবার (১৭ মার্চ ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সেন্ট্রালগলি তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার প্যাকেজিং ব্যবসায়ী রিপন তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসায় ভর্তি করেন। মাদ্রাসা পরিচালক মাহাদি হাসান ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার বলাৎকার করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন শিশুর বাবা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির পিতার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাদ্রাসার পরিচালক মাহাদি হাসান কে গ্রেফতার করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews