1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জের আব্বা বাহিনীর পৃষ্ঠপোষক ইকবাল চেয়ারম্যান আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জর শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ‘আব্বা’ বাহিনীর পৃষ্ঠপোষক ইকবাল হোসেন আটক হয়েছে।
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ছিলেন।

রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার বিরুদ্ধে জমি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews