1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

আলোচনায় শ্রাবন্তী !!!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
ছবি সংগৃহীত

আবারো সংবাদের শিরোনামে পশ্চিম বাংলার টপ অভিনেত্রী শ্রাবন্তী। চতুর্থ বিয়ে করছেন নাকী! মাত্র মাস সাতেক আগেই শোনা যায়, তৃতীয় স্বামী রোশানের থেকে ডিভোর্স নিতে চাইছেন শ্রাবন্তী। তারা থাকছেনও আলাদা। যদিও এখনই ডিভোর্স দিতে রাজি নন রোশান। বউকে কাছে পেতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। তবে, শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি নতুন পোস্ট অভিনেত্রীর ‘চতুর্থ’ বিয়ের জল্পনাকে উসকে দিল!

ছবিতে চিত্র নায়িকা শ্রাবন্তীর লাল শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। মাথায় টোপর। নব্য বিবাহিতার বেশে এদিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী । আর তা দেখেই জল্পনা রটে, তাহলে কি ‘চতুর্থবার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? বিশেষত তারকাদের ব্যক্তিজীবনের খবরগুলোই আলোচিত হচ্ছে এই সময়ে।

যদিও ক্যাপশনে শ্রাবন্তী স্পষ্ট করে দিয়েছিলেন একটি ব্রাইডাল শুটের জন্য তার এই সাজ। কিন্তু, তাতে পার পাননি ট্রোলড হওয়ার হাত থেকে! বিভিন্ন জন তাকে নিয়ে ট্রোল করছেন।

মূলতঃ এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী নতুন এই ফোটোশ্যুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধরা দিয়েছেন নববধূ বেশে। সিংহভাগ নেটাগরিকই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কিন্তু একইসঙ্গে আক্রমণ করতেও ছাড়েননি কেউ কেউ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews