1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

জুলাই শহিদের মেয়ে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজ: জুলাই ২৪ আন্দোলনে যুবদল কর্মী শহিদ জসিম হাওলাদারের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন।বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় লামিয়াকে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে পাংগাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে তার বাবার পাশেই দাফন করা হয়।

এ সময় জানায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এনসিপির মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান ‘আমরা বিএনপি পরিবার’ – এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নাহিয়ান প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন। তিনি ওই ঘটনার দুইদিন পর গত ২০শে মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী কারাগারে আছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews