1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

ডেস্ক নিউজ: বৈধভাবে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। সোমবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন ইতালিতে বাংলাদেশের বহু লোক কাজ করেন। আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়- সেই বিষয়ে আজ আলাপ হয়েছে। ওখানে আমাদের যারা কাজ করছেন, তারা যেন ভিসা নিয়ে প্রোপার চ্যানেলে ওখানে যান, তারা সেই বিষয়ে বলেছেন।

উপদেষ্টা বলেন, অনেকে আছেন সৌদি আরব কিংবা লিবিয়া বা অন্য কোনো দেশের ভিসা নিয়ে গেলেন, ওখান থেকে ইতালির ভিসা না নিয়ে আবার সেখানে (ইতালি) গেলেন। তারা বলেছেন, এটা যেন না করেন, বাংলাদেশ থেকে যেন প্রোপারলি ভিসা নিয়ে (ইতালি) যান।

‘ওনারা বাংলাদেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। কিন্তু বলেছেন, প্রোপারলি (যথাযথভাবে) যেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যান।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা বলেছেন বাংলাদেশি লোকরা ভালো কাজ করেন। তারা কঠোর পরিশ্রমী। তারা ইতালির অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন।

ইতালিতে কী পরিমাণ বাংলাদেশি শ্রমিক আছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যাটা তো আমি বলতে পারবো না। শুনেছি সেখানে লাখ খানেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ওনারা নতুন করে লোক নেবে, তবে প্রোপার চ্যানেলে যেতে হবে।

ইতালিতে অবৈধ বাংলাদেশি রয়েছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে ওনারা খুব একটা প্রশ্ন ওঠাননি। এখন আপনারা বলতে পারবেন অবৈধ আছে কি না। ওই দেশের ভিসা না নিয়ে সেখানে গেলে তো সে অবৈধ হয়ে যায়। তারপরও আমরা তাদের অনুরোধ করেছি, এভাবে যারা গেছে তাদেরও যেন বৈধতা দিয়ে দেয়।

ইতালির সঙ্গে কোনো সমঝোতা সই হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে একটা সমঝোতা চুক্তি আমাদের আছে, ওটা আরও জোরদার করা হতে পারে, সেটা এখনো হয়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের একটা অনুরোধ করেছি- পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, তারা এ বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়ে তারা সহযোগিতা বৃদ্ধি করবেন। সহযোগিতার মূল বিষয়টি হলো সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ।

সূত্র: জাগো নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews