1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার -৬, দেশীয় অস্ত্র উদ্ধার 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিন) পুলিশ।

শনিবার(২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রীজের পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি লোহার রড, ১টি পাটের তৈরী রশি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো, সারওয়ার(২৪),শাহীন (২৮),তাইজুল ইসলাম তারেক (২১),সাব্বির (২৩),রনি (৩২),ফয়সাল (২৪) । এরা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস করেন।

 

ঢাকা জেলা গোয়েন্দা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, ঢাকা মাওয়া হাইওয়েতে ডাকাতি রোধে আমরা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে রাতে টহলরত অবস্থায় তাদের আটক করা হয়। এরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী, এদের মধ্যে সারওয়ারের বিরুদ্ধে ১টি, তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে ২টি, রনির বিরুদ্ধে ২টি ও ফয়সালের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews