1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

লঞ্চে উঠতে গিয়ে নারী ও শিশুসহ বুড়িগঙ্গায় পড়লো ৫ যাত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল ও সড়কপথের পাশাপাশি সদরঘাটেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই। এই ভিড়ের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নারী-শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

 

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। ঘটনার পরপর স্থানীয়দের কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন। তারা পানিতে তলিয়ে যাওয়া থেকে তাদের রক্ষা করলে একপর্যায়ে লঞ্চের রশি বেয়ে সবাইকে একে একে উপরে টেনে তুলেন অন্যরা। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই পাঁচজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান। পরে ঘটনার পরপরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews