1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভূমিদস্যু ও এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি নিয়মিত টিম এ অভিযান পরিচালনা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আলী হোসেন (৪০) ও উজ্জ্বল খান (৪৪)।

পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অন্যদিকে উজ্জ্বল খান স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

অভিযানকালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews