1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

তেল পরিবহনে নতুন যুগের সূচনা হচ্ছে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনের মাধ্যমে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশে জ্বালানি তেল পরিবহনে নতুন যুগের সূচনা হচ্ছে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনের মাধ্যম। চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দীর্ঘ ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে মাত্র ১২ ঘণ্টায় ৫০ লাখ লিটার তেল পৌঁছাবে ঢাকার নারায়ণগঞ্জে। শনিবার (১৬ আগস্ট) ৩ হাজার ৬৫৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হবে। আগে শতাধিক কোস্টাল ট্যাংকারে এসব তেল আনতে সময় লাগত ৪৮ ঘণ্টা, এখন লাগবে ১২ ঘণ্টা। এতে বছরে অন্তত ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে চট্টগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ২৪২ কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ৮ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। কুমিল্লায় নতুন ডিপো ও বিভিন্ন স্থানে রিজার্ভারও নির্মাণ হয়েছে। পাইপলাইন নিয়ন্ত্রণের জন্য পতেঙ্গায় অত্যাধুনিক মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে, যেখান থেকে পুরো তেল সরবরাহ প্রক্রিয়া নজরদারি করা যাবে।
বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, জুনের শেষ দিকে ৩২ হাজার টন ডিজেল তিন দিনে সফলভাবে সরবরাহ করা হয়। পরীক্ষামূলক পর্যায়ে ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি লিটার তেল পরিবহন করেছে পাইপলাইন। উদ্বোধনের পর থেকেই নদীপথের পরিবর্তে পাইপলাইন দিয়েই তেল পাঠানো হবে নারায়ণগঞ্জ ও কুমিল্লার ডিপোতে।
সম্পূর্ণ চালু হলে প্রকল্পটি দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সড়কে তেলবাহী ট্যাংকার চলাচল কমে দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews