1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

‘লকডাউন’ বইয়ের লাখ লাখ কপি বিক্রি প্রকাশের আগেই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

আজ থেকে ১৫ বছর আগে কথা। ২০০৫ সালে একটি বই লিখেছিলেন স্কটিশ লেখক পিটার মে। তিনি বইটির নাম দিয়েছিলেন ‘লকডাউন’। কিন্তু প্রশাসক ওই সময় তাকে পাত্তাই দেননি। বলেছিলেন, এই বই ছাপালে তার গোষ্ঠী উদ্ধার করা হবে। কারণ সেটি ছিল ‘কল্পনা নির্ভর’ বই। তাতে বল হয়, ভবিষ্যতে মহামারি হবে বিশ্বময়। তবে কী ধরনের মহামারি হবে সেটা তিনি বলেননি।

 লকডাউন বইয়ের লেখক পিটার মে।

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আজ গোটা বিশ্ব যেন ভূতুড়ে এক পৃথিবীতে পরিণত হয়েছে। স্থবির হয়ে গেছে বিশ্বের সবকিছু। ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাসটি। লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এই মহামারির শেষ কোথায় কেউ ধারণাও করতে পারছে না।

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, বিশ্বের যখন এই অবস্থা তখন ঠিক ১৫ বছর পর খোঁজ পড়েছে সেই লেখকের। কল্পনা নির্ভর বলে পিটার মে’র যে বইকে প্রকাশক পাত্তা দেননি, সেই বই নিয়েই এবার টানাটানি শুরু হয়ে গেল। প্রকাশক বললেন, বইটি কোথায়? সেটি আমরা এখন প্রকাশ করতে পারি। আর দেরি করার মতো সময় নেই। একজন সম্পাদক সারারাত ধরে পড়লেন, দেখলেন বইটির বিষয়বস্তু।

খবরে বলা হয়েছে, এরপরই তা প্রেসে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ৩০ এপ্রিলই নাকি বইটি বাজারে আসবে। এমনকি প্রকাশের আগেই লাখ লাখ কপি বিক্রি হয়ে গেছে।

ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews