1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ক্লাবে ভাঙচুরে অভিযুক্ত পরীমনি, থানায় জিডি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

এবার বোট ক্লাবের ঘটনার আগের রাতে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে। ৮ জুন রাতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরা ফুটেজে, সেদিন রাত একটা ৩৯ মিনিটে এক ব্যক্তির সঙ্গে অল কমিউনিটি ক্লাবে আসেন পরীমনি। এর ঘন্টাখানেক পর সেখানে তাকে লক্ষ্যহীন ঘোরাফেরা করতেও দেখা গেছে। এরপর সাদা রঙের একটি গাড়িতে করে চলে যান তিনি।

পুলিশ বলছে, সেদিন রাতে ৯৯৯-এ ফোন করে সাহায্য চান এই চিত্রনায়িকা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে গুলশান থানায় জিডি করে পুলিশ। এর ৮ দিন পর ক্লাবে ভাংচুরের অভিযোগ আনলো কর্তৃপক্ষ।

৮ তারিখ রাত প্রায় একটার দিকে অলকমিউন্টি সেন্টারে আসে পরীমনিসহ আরেকজন। এর আগে কমিউনিটি সেন্টারের ভেতরে ছিল পরীমনীর পরিচিত আরো একজন, যিনি এই ক্লাবের সদস্য।

এ বিষয়ে অল কমিউনিটি ক্লাব লিমেটেডের প্রেসিডন্ট কে এম আলমগীর ইকবাল বলেন, ক্লাব বন্ধ হওয়ার সময় তাদের প্রথমে ঢুকতে দেয়া হয়নি। পরে ক্লাব সদস্যসের অনুরোধে তাদের ঢুকতে দেয়া হয়। আধাঘন্টা তাদের সার্ভ করলেও পরে তাদের বের হয়ে যেতে বলা হয়।

কিন্তু পরীমনি বের না হয়ে বিশৃঙ্খলা শুরু করে, ১৫টা গ্লাস, ৯টা ট্রে আরো কিছু হাফপ্লেট ভাঙে। এরপর পরীমনিই ৯৯৯-এ ফোন দেয়, পুলিশ এসে তাদের বের হয়ে যেতে বলে। এ ঘটনায় ক্লাব সদস্যর বিরুদ্ধে শোকস করা হয়েছে। কিন্তু পরীমনির বিরুদ্ধে কোনো জিডি করেনি বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews