1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল

নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে প্রবাসী নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন এবং দেশে ফিরে আসার পর পুনর্বাসন বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তন সভাকক্ষে বাদাবন সংঘের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। এছাড়া অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মতিউল আলম, প্রোগ্রাম অর্গানাইজার ইমরান শেখসহ বাদাবন সংঘের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দেশ থেকে প্রত্যাবর্তন করা নারী কর্মীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, দালালের প্রতারণা, কর্মস্থলে নির্যাতন, সময়মতো বেতন না পাওয়া এবং মানসিক হয়রানির মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। অনেকেই জানান, বিদেশে যাওয়ার আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের অভাবে তারা আরও বেশি ঝুঁকিতে পড়েছেন।

মতবিনিময় সভায় বাদাবন সংঘের প্রতিনিধিরা জানান, প্রবাসে নির্যাতিত ও ঝুঁকিতে থাকা নারীদের জন্য আইনি সহায়তা, মানসিক সাপোর্ট, পুনর্বাসন এবং সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews