1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

আবু ত্ব-হা কে খুঁজে পেতে কেরানীগঞ্জে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
আবু ত্ব-হা কে খুঁজে পেতে কেরানীগঞ্জে মানববন্ধন

ইসলামিক তরুন বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান কে খুঁজে পেতে কেরানীগঞ্জে মানববন্ধন করেছে মুসলিম যুব সমাজ।

শুক্রবার জুমার নামাজ শেষে দক্ষিন কেরানীগঞ্জের কদমতলীর বাবুবাজার ব্রীজের দক্ষিন প্রান্তে একটি মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে দক্ষিন কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদে মানব বন্ধনের কথা ঘোষনা করা হয়। পরে মুসলিম যুবকরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা আবু ত্ব-হা কে দ্রুত খুঁজে বের করার জন্য দায়িত্বশীল বিভাগের প্রতি আহবান জানান।

উল্লেখ্য গত ১০ জুন বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে মি: আদনান তার দু’জন সহকর্মী, গাড়ি চালক সহ চারজন নিখোঁজ হন। তাদের বহনকারী গাড়িটিরও কোন খোঁজ মেলেনি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews