1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে বৃদ্ধ গ্রেপ্তার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে দুর্গাপূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, নির্বিঘ্নে উৎসব পালনের প্রস্তুতি বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জে শান্তি-শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে উপজেলার সব মসজিদে সচেতনতামূলক বয়ান দেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কেরানীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং স্থানীয় মসজিদের খতিব ও ইমামদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন, কেরানীগঞ্জের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আল আমিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় সর্বাত্মক শান্তি-শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা সবার দায়িত্ব। এ লক্ষ্যে জুমার নামাজসহ প্রতিদিনের ওয়াক্তিয়া নামাজে খতিব ও ইমামদের সচেতনতামূলক বয়ান দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বয়ানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, পূজা চলাকালে স্থানীয় মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং যেকোনো ধরনের গুজব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার বিষয়গুলো তুলে ধরতে বলা হয়েছে।

এ ছাড়া এলাকায় কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews