1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা সারাফাত গ্রেপ্তার ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছেন হাসিনা: রিজভী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৯ জেলায় আনসারের ৫৯ প্লাটুন মোতায়েন কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা শীতের পোশাকের সমাহারে জমজমাট কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাকপল্লি চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কেরানীগঞ্জে ২০টি ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৯ জেলায় আনসারের ৫৯ প্লাটুন মোতায়েন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৯ জেলায় আনসারের ৫৯ প্লাটুন মোতায়েন

দেশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পকারখানা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুরে ১৯ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। শিল্পকারখানা ও মহাসড়কে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিমগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আনসার বাহিনী সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে এসব ঘটনার মধ্যেও শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা অপসারণ, অগ্নিনির্বাপণ এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও সহযোগিতায়ও ভূমিকা রাখছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

বাহিনীর কর্মকর্তাদের সরাসরি তদারকিতে শিল্পাঞ্চলসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews