1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কেরানীগঞ্জে ২০টি ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি নভেম্বরের ২২ দিনে দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে: নিপুণ রায় টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ৬১৮২ টাকা হ্রাস ‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১

চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

 

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে চকবাজারের ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। পরে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ছয়তলা ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews