1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১

কুমিল্লায় নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬১ জন সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ২১১ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন থানায় নাশকতার মামলায় আরও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে গাড়ি থেকে পেট্রোলবোমাসহ আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews