1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুর:

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িসহ দুটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রাম এবং উপজেলা সদরে অবস্থিত বাড়ি দুটিতে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া গ্রামে শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার অন্য বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে হামলা ও অগ্নিসংযোগে বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কারা বাড়িতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews