1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে কঠোর মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়।’

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগান এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তারা নিজেরাই এখন আতঙ্কিত। তারা হয় দেশ থেকে পালিয়ে যাবে, নয়তো ধরা পড়বে।’

এর আগে শুক্রবার ভোরে সিলেটে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর বাসভবনের নিরাপত্তা পরিস্থিতি এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews