1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা সারাফাত গ্রেপ্তার ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছেন হাসিনা: রিজভী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৯ জেলায় আনসারের ৫৯ প্লাটুন মোতায়েন কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা শীতের পোশাকের সমাহারে জমজমাট কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাকপল্লি চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কেরানীগঞ্জে ২০টি ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি

কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় মেরামতকাজের জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকার গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জের কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়েছে। এ কারণে ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের কারণে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews