1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা সারাফাত গ্রেপ্তার ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছেন হাসিনা: রিজভী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৯ জেলায় আনসারের ৫৯ প্লাটুন মোতায়েন কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহক আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা শীতের পোশাকের সমাহারে জমজমাট কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাকপল্লি চকবাজারে ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কেরানীগঞ্জে ২০টি ককটেলসহ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে ডিবির অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুসের অভিযোগ, মধ্যস্থতায় চলে দর-কষাকষি

ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছেন হাসিনা: রিজভী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছেন হাসিনা: রিজভী

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ভারতে অবস্থান করে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতা চালানোর চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে। গোপালগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে।

বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে রিজভী বলেন, প্রকল্পের বরাদ্দের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। এসব অর্থ দিয়ে আরও কয়েকটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো। সিপিডির শ্বেতপত্রেও প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে অবস্থান করছেন। তবে তারেক রহমানের নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মো. রাশেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী অপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews