1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির ফরিদপুরে ৫ লাখ টাকার মদ-বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে আইচি ও শিজুওকা প্রিফেকচারে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এ তথ্য জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইচি প্রিফেকচারে প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কম্পনের কারণে কয়েকটি রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে, শিজুওকা প্রিফেকচারের হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষা করে পরিচালনাকারী প্রতিষ্ঠান চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে কেন্দ্রটিতে কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি পাওয়া যায়নি।

একই দিন সকালে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ২৮ জুলাই ওই অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এ কারণে দেশটিতে ভূমিকম্প মোকাবিলায় যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর নিরাপত্তায় বিশেষ সতর্কতা বজায় রাখা হয়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ও আল-জাজিরা

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews