1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির ফরিদপুরে ৫ লাখ টাকার মদ-বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি জিতেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আগামী ১১ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আয়োজন। ২৪ নভেম্বর সান জুয়ানের কোলিসিও ডি পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে লড়বেন বাংলাদেশের প্রতিনিধি মাহি।

শনিবার রাতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ফাইনালে পাথরের কারুকাজ করা শ্যাম্পেন গোল্ড রঙের অফ-শোল্ডার মারমেইড গাউন পরে বিচারকদের সামনে উপস্থিত হন তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। তিনি জানান, বাবা-মা তাকে উৎসাহ দিয়ে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে এসো।’ পরিবারের এই অনুপ্রেরণা নিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়ে মাহি বলেন, এটি শুধু তার একার অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত।

মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে বিনোদনজগতে যাত্রা শুরুর সময় তিনি ‘সামিরা খান মাহি’ নামটি গ্রহণ করেন। ওই বছর ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মডেলিংয়ে পরিচিতি পান। এরপর র‍্যাম্প, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।

করোনা মহামারির সময় অভিনয়ে মনোযোগী হন মাহি। ‘গার্লস স্কোয়াড’ নাটকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে নাটক ও ওয়েব কনটেন্টে ১২০টির বেশি কাজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন। গত বছর মিথিলা ১২২টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এবারের প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় খুব বেশি পাননি মাহি। মাত্র পাঁচ দিনের নোটিশে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ায় প্রস্তুতি নেওয়া কঠিন বলে জানিয়েছেন তিনি। তবে মিথিলার পরামর্শ এবং নিজের দীর্ঘদিনের মডেলিং ও অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চান মাহি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews