1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্ছেদের পর ম্যানেজ করে আবারও দখলে কদমতলীর ফুটপাত, যানজটে ভোগান্তি জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়ছে নজরদারি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

 

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাদল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজারের শফি উদ্দিন সরণির আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাদল কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটিকুটি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মোসলেম উদ্দিন।

 

ঢাকা জেলা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই ইয়াকুব আলীসহ ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার বাদলের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews