
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে বাংলাদেশের সরাসরি অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পঞ্চম দিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এ দাবি তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে সরাসরি অর্থায়ন পাওয়ার সুযোগ সহজ করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ কার্যকরভাবে বাস্তবায়নের পক্ষেও বাংলাদেশের দৃঢ় অবস্থান রয়েছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত সব কার্যক্রম হতে হবে বিজ্ঞানভিত্তিক। একই সঙ্গে এসব উদ্যোগে নারী, যুবসমাজ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর প্রয়োজন ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে।