1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্ছেদের পর ম্যানেজ করে আবারও দখলে কদমতলীর ফুটপাত, যানজটে ভোগান্তি জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়ছে নজরদারি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯

মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়ছে নজরদারি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়ছে নজরদারি

 

ঢাকা-১৩ আসনে নিরাপত্তা জোরদারে ৭০ মহল্লায় কমিটি গঠনের উদ্যোগ

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদারে ১৫টি কৌশলগত স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলকে আনা হয়েছে এই নজরদারির আওতায়। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

তিনি বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করা হচ্ছে।

ববি হাজ্জাজ জানান, থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ এলাকা ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথে বিশেষায়িত গোপন ক্যামেরাও স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

তিনি আরও জানান, সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-১৩ আসনকে ৭০টি মহল্লায় ভাগ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির, মার্কেট কমিটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সিসিটিভির ফুটেজ ব্যবহারের সুযোগ সীমিত থাকবে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মধ্যে। ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রীর দাবি, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশের তৎপরতায় কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকায় দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে অতিরিক্ত টহল গাড়ি ও জনবল বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে। আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথেও এসব সিগন্যাল স্থাপন করা হবে। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ ও ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চলছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, কর্মসংস্থান ও পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান ববি হাজ্জাজ। এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়নে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews