1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্ছেদের পর ম্যানেজ করে আবারও দখলে কদমতলীর ফুটপাত, যানজটে ভোগান্তি জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়ছে নজরদারি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাস দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে বৈদ্যুতিক তার লাগানো এবং লাল টেপ দিয়ে মোড়ানো রয়েছে। এর ওপর ‘সাবধান-বিপদজনক’ লেখাও দেখা গেছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ আশপাশের লোকজনকে সরিয়ে দিয়ে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেবেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews