1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

লকডাউনের ৪র্থ দিনে কেরানীগঞ্জে ৩২ জনের দন্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
ছবিঃ প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ  করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে দেশে চলমান ৭ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনরোববার অকারনে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩২ জনকে আটক করা হয়।

নিয়ম ভঙ্গ করায়  এসময় ১ জনকে  বিনাশ্রম কারাদণ্ড এবং ৩১ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ৪ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে নিয়ম ভংঙ্গের দায়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশন( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লকডাউন চলাকালীন সময় আমাদের এ অভিযান চলমান থাকবে। এসময় অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার অসি আব্দুস ছালামের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews