1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ভাতিজার ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা নিহত,ভাতিজা আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী(৭৫)। ঘটনার সময় বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার বড় মেয়ে মৌ।

ঘটনার পর ঘাতক ভাতিজা ঠান্ডু মিয়া পালিয়ে যায়। পরে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাতিজাকে আটক করে।
বৃহস্পতিবার রাতে রুহিতপুরের নিজ বাড়ীতে এঘটনা ঘটে।

ঘটনার পর স্থাণীয়রা মোজাফফর ও মেয়ে মৌকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় মোজাফফর। গুরুতর অসুস্থ মেয়ে মিডফোর্ট হাসপাতালের আইসিইউ তে ভর্তি আছেন।

ছোট মেয়ে মিতা নূর জানান,আমার চাচাত ভাই ঠান্ডু মিয়া একজন মাদকাশক্ত। সে মিরপুর থাকে। গতকাল(বৃহস্পতিবার) সন্ধ্যায় বাড়ীতে আসে। বাবার কাছে ৫০০ টাকা চাইলে ৩০০ টাকা দেয়। বাকী দুইশ টাকার জন্য বাবাকে চাকু দিয়ে আঘাত করে। আমার বাবাকে যে মেরেছে তার বিচার চাই। এঘটনায় এলাকাবাসী সঠিক বিচার দাবী করেছেন।

নিহতের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া (পিপিএম) বলেন, রুহিতপুর এলাকায় ভাতিজার ছুরিকাঘাতে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ঘটনায় নিহতের স্ত্রী নাগির্স বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত আসামী ঠান্ডুকে ২৪ ঘন্টার মধ্যে আটক করা হয়েছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews