1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বরিশালে  করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
প্রতিকি ছবিঃ
মরণঘাতি করোনা পরিস্থিতির সামাল দিতে বরিশালে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। রোগীর চাপ সামলাতে করোনার প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরণ করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। যে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রস্তাব বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলমান করোনা পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে। হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বর্হিবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার (১৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, ইতিমধ্যে আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি।
এছাড়া করোনা ডেডিকেটেড হিসেবে অনুমোদন হয়ে গেলে ১০০ শয্যাবিশিষ্ট করা হবে। যেখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews