1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে ভ্যানচালক আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

নওগাঁর নিয়ামতপুরে উপজেলার নিমদীঘি এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছেন।  ধর্ষণের অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।  আজ রোববার (২৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয় বলে জানান পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

রোববার (২৫ জুলাই) বি‌কে‌লে এসব তথ্য জানায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে উপজেলার শিবপুর বেলহট্টি গ্রামে স্কুল ছাত্রীর বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ভ্যানে চড়ে রওনা দেয়। এসময় ভ্যানচালক ওই স্কুল ছাত্রীকে বাড়ির রাস্তায় না নিয়ে অন্য দিকে নিয়ে যায়। পরে রাস্তার পাশে একটি বাগানে নিয়ে ওৎপেতে থাকা কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ।
কৌশলে ওই ছাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে বের হয়ে রাস্তার এক পথচারীকে বিষয়টি জানায়। পথচারী থানায় বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। পুলিশ আসার খবর পেয়ে আগেই ভ্যানচালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন জানান, ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই ভ্যানচালকের সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews