1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সড়কে ঝড়ল ব্যবসায়ীর প্রান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে রাস্তা পারাপারের সময় মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম(৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার (৯আগস্ট) সকালে আব্দুল্লাহপুর বাজার এলাকার এ দূর্ঘটনা ঘটে। সে স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে ডিমের ব্যবসা করত।

নিহত রফিকুল তিন সন্তানের জনক। সে আব্দুল্লাহপুরের চর কদমপুরের কুদরত আলীর বড় ছেলে ।

নিহতের ছোট ভাই জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে আবদুল্লাহপুরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাটি বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে । পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ এলাকায় বেশ কিছু ইটভাটার মাটি পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকগুলো বেপরোয়াভাবে চালানোর ফলে প্রায়সময়ই দূর্ঘটনা ঘটে। ভাটার মালিকরা ক্ষমতাশালী হওয়ায় কেউ তেমন প্রতিবাদের সাহস পায়না।

দূর্ঘটনার নিহত হওয়ার বিষয় ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews