1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

 তিতাস গ্যাসের আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
এই বাড়িতে গ্যাস থেকে দূর্ঘটনা ঘটে। ছবিঃপ্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা তাওয়াপট্টি এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন ধরে একই পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, বাবা জুলহাস(৬০), মা শাহিদা বেগম (৫০) ছেলে আতিকুল (২২), এনামুল (১৯) ও মেয়ে তানজিলা (১৪)। পরিবারটি ওই এলাকায় আহম্মদ আলী নামক এক ব্যক্তির বাড়ির তিন তলায় দুই বছর যাবত ভাড়া বসবাস করছেন। তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার বুড়িগঙ্গা নদীর পাড় তাওয়াপট্টিতে এ ঘটনা ঘটে।

বাড়ীর ম্যানেজার ছালাম জানান, শাহিদা বেগম ভোরে বান্নার জন্য বাসায় গ্যাসের চুলা জালানোর চেস্টা করলে তখন ঘরে আগুন ধরে যায়। সাথেসাথে বিকট শব্দে জানালার থাই গ্লাস ভেঙ্গে প্রায় ৫০ মিটার দুরে পাশের বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে। মুহুর্তেই ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে শাহিদা বেগমসহ ঘরে থাকা বাকি সদস্যদের গায়ে ও খাটের লেপ তোশকে আগুন ধরে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে আহত হয়।

 

বাড়ীর অন্য ভাড়াটিয়ারা মিলে আগুন নিভানোর পর আহতদে উদ্ধার করে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়।প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ছালাম মিয়া জানান, আমরা অগ্নিদগ্ধের ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে দগ্ধদের হাসপাতালে চিকিতসাধীন আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews