1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকার বাসিন্দা এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

আজ ১৫ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভারতের নয়া দিল্লিতে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ৩ আসনের সাংসদ ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও ঢাকা ২ আসনের সাংসদ এ্যাডভোকেট কামরুল ইসলাম।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যক্তিগত সহকারী তোফায়েল আহমেদ জানান, তিনি বেশ কিছুদিন ধরে নিউমনিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য কিছুদিন পূর্বে তাকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা নামক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মরদেহ এখনো ভারতে রয়েছে, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। লাশ দেশে আনা হলে জানাযা ও দাফনের ব্যাপারে স্বিদ্ধান্ত নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews