1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে কচুরিপানার সাথে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত (৩৮) এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কামরাঙ্গীরচর মাদবর বাজার ঘাটের পার্শ্ববর্তী শেখ জামাল স্কুল বরাবর মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় বরিশুর নৌ পুলিশ লাশটি উদ্ধার করেন। এসময় নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুলহাতা নীল কালারের শার্ট।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কচুরিপানার সাথে লাশটি ভাটার পানিতে বসিলার দিক থেকে ভেসে আসার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরীর সময় মরদেহে কোন আঘাতের চিহৃ পরিলক্ষিত হয়নি। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিটফোর্ড)মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, লাশটি সম্ভবত তিন চার দিন আগের। একেবারে ফুলে-ফেঁপে উঠেছে,এতে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে মৃতু হওয়ার কারন ময়নাতদন্ত শেষে বের হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews