1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরাণীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
ছবিঃ র‌্যাব-১০

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০  জানতে পারে যে,  দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং ষ্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার লক্ষ্যে শুক্রবার দিবাগত রাত সারে বারোটার দিকে ওই এলাকা থেকে মোঃ বাগদাদ হোসেন (৩৮) ও   মোঃ তাহেদুল ইসলাম (২৫) নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ৬ হাজার ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews